বিরোধীদল বিএনপির মতো করে জুলাইকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানকে ধারণ করলে জুলাই ইস্যুতে তারা সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতো, বলেন তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ৮৩৪ জন জুলাই শহীদের নামসম্বলিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিরোধীদল পতিত স্বৈরাচারকে ফেরার সুযোগ দিলে তা জুলাই শহীদ ও জাতির সাথে গাদ্দারি করা হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন দেশের মানুষ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না।
তারেক রহমান বলেন, সংবিধান সংস্কারকারসহ যে কোন ইস্যুতে বিরোধী দলের মতামত ও পরামর্শ থাকলে তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আন্দোলনের নামে রাজপথে বিশৃঙ্খলা না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।