দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় তথ্য ঘাটতি হয়েছে: হুমায়ুন কবির

সৌদি আরবে দুই বাংলাদেশিকে মৃত‍্যুদণ্ড দেওয়ার বিষয়ে দুদেশের মধ‍্যে তথ‍্য আদান–প্রদান নিয়ে ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে দুই বাংলাদেশিকে মৃত‍্যুদণ্ড দেওয়ার বিষয়ে দুদেশের মধ‍্যে তথ‍্য আদান–প্রদান নিয়ে গ‍্যাপ তৈরি হয়েছে। দুই বাংলাদেশিকে শিরশ্ছেদের ঘটনায় তথ্য ঘাটতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

জেনেভা কনভেনশন অনুয়ায়ী অপরাধী ধরা পরলে বাংলাদেশকে জানানোর কথা ছিল বলেও মন্তব্য করেন তিনি।   

অন্য এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা আমলের যত চোর আছে; দেশকে অস্থিতিশীল করতে যুক্ত, তাদের বিচারের আওতায় আনা হবে।’