সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক চলছে সংসদে

জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হওয়া বৈঠকে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা। 

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সাথে ৮টি বৈঠক করেছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি।

১৭ সদস্যের সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের ৫ জন সংসদ সদস্যের জায়গা রাখা হলেও এখন পর্যন্ত কোনো বৈঠকেই অংশ নেননি তারা। তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।