সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় পুলিশ মহাপরিদর্শক জানান, নতুন আইনে অভিযোগ ছাড়াই স্বতঃপ্রণোদিত হয়ে মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ।
আইজিপি আরও জানান, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে ৫ আগস্টের পর পুলিশ মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে পুলিশ মানবিক ও জনবান্ধব হতে চায়।
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নতুন আইনের কথা তুলে ধরে তিনি জানান, এতে জনগনের অভিযোগের প্রয়োজন নেই। অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারবে।
এসময় আইজিপি আক্ষেপ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে মানুষ দুর্বল মনে করে।