পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ও সাব ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। পক্ষপাত মুক্ত থেকে জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, স্বতন্ত্র সাইবার ইউনিট প্রতিষ্ঠা করা হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ বাহিনীর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে দক্ষ বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনীতে আরো জনবল নিয়োগ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক হিসেবে গরু তোলা হচ্ছে সেইসাথে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করা হচ্ছে। কেউ আইনের ব্যাখ্যা করলে কোনো ছাড় দেওয়া হবে না।