পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতা বাবুলের

তৈরি পোশাকশিল্প শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকেরা যেন বর্ধিত মজুরি পান, সে লক্ষ্য নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি। 

সোমবার রাজধানীর শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবুল আখতার। 

সব শ্রমিক ফেডারেশন ও সংগঠনের মতামত এবং বাস্তব চাহিদার ভিত্তিতে মজুরি কাঠামো তৈরি করার দাবিও জানান নেতারা। 

একইসঙ্গে আন্দোলনের কারণে শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। 

এ ছাড়া চলমান মজুরি আন্দোলনে গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, আন্দোলনের অজুহাতে শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিও জানান শ্রমিক প্রতিনিধিরা।