মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান খুশি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার রাজধানীতে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে খুশি তেহরান, নানা সীমাবদ্ধতা সত্বেও সরকারের অবস্থানও যৌক্তিক।
তিনি বলেন, সমঝোতা বলতে আত্মসমর্পণ বোঝে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প হারলেও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে না বলে ধারণা করা যায়।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনে ইরান সরাসরি ভূমিকা রাখতে পারে না। হরমুজে যত আক্রমণ হয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আরবের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে সে সব দেশে কখনোই আক্রমণ করতো না ইরান।