হামের টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন

শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞপনে বলা হয়, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ ও হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব এবং ব্যর্থতা চিহ্নিতকরণে এ কমিশন গঠন করা হয়েছে। 

কমশিনে বিচারপতি মামনুন রহমান সভাপতি করা হয়েছে। 

এছাড়া প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর, এ এন এম মঈনুল ইসলাম কমটিতে রয়েছেন। 

৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।