জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ । ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে রক্ষা পায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশিষ্টজনদের মতে, এই বিপ্লবের মধ্য দিয়ে সূচনা হয় আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী ও বহুদলীয় রাজনীতির নতুন অধ্যায়।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর, পাকিস্তানকে পারাজিত করার মধ্য দিয়ে বিজয়ী বাংলাদেশ পুনর্গঠনের বদলে একদলীয় শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার অবনতি আর লুটপাটের কারণে সংকটের মুখে পড়ে রাষ্ট্র।
১৯৭৫ এর ১৫ আগস্ট পট পরিবর্তনের পর, একই বছরের ৩ নভেম্বর, ক্ষমতা নেয় বিতর্কিত মেজর জেনারেল খালেদ মোশাররফ।বন্দি করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে।
৭ নভেম্বর পাল্টা অভ্যুথানে মুক্ত স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয় সিপাহি জনতা।
১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতের পর তার চালু করা বহুদলীয় গণতেন্ত্রের সংস্কৃতিকে সামনে এগিয়ে নেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।