গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। আজ শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বালাদেশের পক্ষের শক্তি ছিল। যে দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যে দল ফ্যাসিস্টকে হটিয়েছে, সেই ফ্যাসিস্টকে পূর্নবার্সন তো দূরের কথা, আমরা ক্যানো, ফিরে আসার সুযোগ দেশের জনগণই দেবে না।’

বর্তমানের সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনে ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ, রাস্তা ঘাট পাকা করণের কাজ করছে। এছাড়া পাইলট প্রজেক্ট বাস্তবায়নের পথে চলে যাচ্ছে।’

এর আগে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অংশ নেন। 

​শনিবার দুপুর ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো। ​জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

পরে প্রতিমন্ত্রী জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দেন।