সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
ওই ঘটনায় আহত হয়েছে আরও ১৫ বাংলাদেশি।
জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে জিজান শহরে দুর্ঘটনার শিকার হন তারা। বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।