শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ কথা জানান।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ধরে আনতে চাই। অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।

তিনি বলেন, হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে  আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।

জাহেদ উর রহমান বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে খাদ্য মজুদ বেশি আছে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।

বাসে আগুনসহ নানা সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, মাফিয়া দল তাদের অর্থায়ন থামেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।