মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনাকে সরকার পাসপোর্ট দিতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার আইনি বৈধতা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত কাউকে পাসপোর্ট দেওয়া হলে তা বিচারের সাথে উপহাস করা হবে। শেখ হাসিনার দেশে আসার সদিচ্ছা নেই। তিনি যদি সত্যি দেশে আসতে চান, তাহলে বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে আর কোনো পথ নেই।
পলাতক ও দণ্ডিত হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনবিদরা। তবে আত্মসমর্পণ করতে চাইলে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া যেতে পারে। শেখ হাসিনা প্রকৃতই দেশে আসতে চান কিনা, সে প্রশ্ন আইনজীবীদের।