মাদক চোরাচালানের দায়ে সৌদিতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার 

মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাতে বলা হয়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে।

তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে মেথ্যামফেটামিন মাদক পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

বিশ্বব্যাপী আইস নামে পরিচিত এই মাদক সৌদি আরবে পরিচিত সাবু নামে। সৌদি আরব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। ফলে কেউ মাদক চোরাচালানে ধরা পড়লে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।

এছাড়া অপরাধ ভেদে বিভিন্ন মেয়াদে দীর্ঘ কারাদণ্ডও দেয় সৌদি সরকার।