ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হবেন এ তালিকায়।
সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। যা আরও কিছুটা বাড়তে পারে নতুন তালিকায়।
নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি।
প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৯ নভেম্বর এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়।