কোনো গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করবে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে আন্দোলনের নামে কেউ যদি জ্বালাও-পোড়াও করে তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, বিশ্বের ইতিহাসে কোনো গণহত্যাকারী ফিরে এসে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই শেখ হাসিনা ও তার দলও কখনও রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে না।
সম্প্রতি পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখল করার ঘোষণার সমালোচনা করে বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লাখো শহীদের রক্তে কেনা দেশ কেউ জোর করে দখল করার ধৃষ্টতা দেখালে জনগণ জবাব দেবে।
সংবাদ সম্মেলনে বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে শুরু হবে বিজয় মাসের কর্মসূচি। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।