নতুন শুল্ক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির

নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

ভারতের এক মন্ত্রীর মন্তব্য নিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক হবে দুই দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে। এখানে স্থানীয় সরকারের মন্ত্রীর মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না ঢাকা। আর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বাঁধা, এটা ভারতও বোঝে- এমন দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। 

এছাড়া, গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, এখন ঢাকা দিল্লির উত্তরের অপেক্ষায় আছে বলে জানান হুমায়ুন কবির।