ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার থেকে মতবিনিময় শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
টানা তিনদিন মোট ৫৫টি দলের সাথে সংলাপ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপি, জামায়াতসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।
যদিও আগেই নির্বাচন কমিশনের মতবিনিময়ে এককভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটগতভাবে আলোচনার টেবিলে বসার কথা জানানো হয়।
সোমবার ১৯টি এবং মঙ্গলবার আরও ১৮টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি।