বিশ্বে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকার শীর্ষে বাংলাদেশ

বিশ্বে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে শুধু এশিয়া নয়, বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশেই ধনীদের সম্পদ সবচেয়ে বেড়েছে ১৭ দশমিক ৩ ভাগ। যেখানে প্রতি ব্যক্তির সম্পদের পরিমাণ, টাকায় ৩ কোটি বা তার বেশি। প্রতিবেদনটি দুটি ধাপে তৈরি করা হয়েছে। যেখানে দেশের পুঁজিবাজারের আকার, জিডিপি, করহার, আয় ও সঞ্চয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে।

তথ্যের উৎস হিসেবে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন সংস্থার পরিসংখ্যান ব্যবহৃত হয়েছে। পাশাপাশি সম্পদশালী ব্যক্তিদের আর্থিক স্থিতি, কর্মজীবন, পারিবারিক তথ্যসহ অর্জিত সম্পদ বিনিয়োগ ও ব্যয়প্রবণতার তথ্যও বিবেচনা করা হয়েছে। প্রতিবেদনে ১৩ দশমিক ৪ ভাগ প্রবৃদ্ধি নিয়ে এ তালিকার দ্বিতীয় অবস্থানে চীন এবং তৃতীয় ভিয়েতনাম।

/আরএই্চ/