সন্দেহভাজনদের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ জানতে চেয়েছে আদালত

পিকে হালদারের মামলায় সন্দেহভাজন ৮৩ জনের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নিয়েছে কি-না তা জানাতে হবে বৃহস্পতিবার। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

একইসঙ্গে পিপলস ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান ও সাবেক শিক্ষা সচিব এন আই খানের নাম বাদ দিতে অবসায়ক ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপকের আবেদনের আদেশও দেয়া হবে একই দিন।

৮৩ জনের তালিকায় ভুলে এন আই খানের নাম যুক্ত হয়েছে জানিয়ে তা প্রত্যাহার চেয়ে করা আবেদনটি গভর্নরের অনুমোদন ছাড়াই করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এর আগে পিপলস লিজিংয়ের আমানতকারীদের আবেদনে এন আই খানসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।

/এম-আই/