১৪ রমজান: কোন বিভাগে কখন ইফতার আজ

আজ ৪ মার্চ, ২০২৬; পবিত্র মাহে রমজানের ১৪তম দিন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিনের ন্যায় আজকেও দেশের আটটি বিভাগে ইফতারের সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে আজকের বিভাগভিত্তিক ইফতারের সঠিক সময় নিচে তুলে ধরা হলো:

আজকের নির্ধারিত সময় অনুযায়ী, সবথেকে আগে ইফতার হবে সিলেটে (৫টা ৫৭ মিনিটে) এবং সবশেষে ইফতার হবে রাজশাহীতে (৬টা ১১ মিনিটে)। এছাড়া রাজধানী ঢাকা ও ময়মনসিংহে আজ একই সময়ে (সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে) ইফতার অনুষ্ঠিত হবে।

ইফতারের সময় তালিকা:

বিভাগের নামইফতারের সময় (সন্ধ্যা)
সিলেট৫:৫৭ মিনিট
চট্টগ্রাম৫:৫৯ মিনিট
বরিশাল৬:০৫ মিনিট
ঢাকা৬:০৪ মিনিট
ময়মনসিংহ৬:০৪ মিনিট
রংপুর৬:০৮ মিনিট
খুলনা৬:০৮ মিনিট
রাজশাহী৬:১১ মিনিট