বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও ডিমের দাম। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ১ থেকে দেড় টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে গত শীতের মৌসুম থেকে এবারের মৌসুমে সবজির বাজার বাড়তি। গত বছরের একই সময়ের তুলনায় বেশ কয়েক পদের সবজিতে কেজিপ্রতি দাম ৫ থেকে ১৫ টাকা বেশি।
সবজির দাম কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিটি ফুলকপি, বাঁধাকপি ও প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
এদিকে, চিনির বাজারে সংকটের মধ্যে আবারও বেড়েছে দাম। প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বেড়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম চার টাকা বেড়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন দাম কার্যকর হওয়ার আগেই বাড়তি দামে চিনি কেনার অভিযোগ করেছেন ক্রেতারা।
এছাড়া আটা-ময়দা, মসুর ডাল, সয়াবিন তেলসহ অধিকাংশ নিত্যপণ্যের উচ্চমূল্য স্থিতিশীল।
/আর.এম/