প্রস্তাবিত বাজেট বাংলাদেশ বিরোধী: মির্জা ফখরুল

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখ‌রুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লুট করার জন‌্যই এই বা‌জেট।

আজ বৃহস্পতিবার বি‌কেল বিএন‌পির গুলশা‌ন কার্যালয়ে বা‌জেট পরবর্তী প্রাথ‌মিক প্রতি‌ক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে। 

মির্জা ফখরুল বলেন, ‘তথাকথিত এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। এই বা‌জে‌টে সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝা চাপবে।’

বিএনপির এই নেতা ব‌লেন, ‘এই বা‌জেট পুরোটাই বাংলা‌দেশ বি‌রোধী বা‌জেট। এখা‌নে জনগ‌ণের জন‌্য কিছু নেই। নেই কর্মসংস্থা‌নের ব‌্যবস্থা। এই বা‌জেটে ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে।’

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।