ফের নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। । গতকাল সোমবার রাত ১০টা ৫২ মিনিটে প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তিনি।
প্রোফাইল পিকচার বদল করে করে ক্যাপশনে হাসনাত লেখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’
এর আগে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, সভা থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন হাসনাতসহ অন্য সমন্বয়করা।