জুবাইদা রহমান ফিরবেন কিছুক্ষণের মধ্যে, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার   

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন আজ। বেলা ১১টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। 

এরই ম্যধে জুবাইদা রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ও বিএনপির প্রতিনিধিদল। একই সঙ্গে বিমানবন্দের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে লন্ডন থেকে ঢাকায় আসছেন খালেদা জিয়ার পুত্রবধূ। বিমানবন্দরে জুবাইদা রহমানের অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত চিকিৎসক রিচার্ড বেইলি ও বিএনপির একটি প্রতিনিধি দল।

জুবাইদা রহমানকে এভারকেয়ার হাসপাতালে নিতে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে প্রবেশ করেছে গাড়ি। এ গাড়িতে এভারকেয়ারে শাশুড়ি খালেদা জিয়ার কাছে যাবেন তিনি। 

এরআগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পথে রওনা হন জুবাইদা। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. জুবাইদা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।