ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

এছাড়া একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং অফিসারের তথ্য মতে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলসহ ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জনের মধ্যে ৮ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।