‘হ্যাঁ’ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরে আসবে: জামায়াত আমির 

গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হলে গোলামির জিঞ্জির (শিকল) ফিরে আসবে বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে আমাদের হাত পরিষ্কার থাকবে।

শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হলে জাতির ভাগ্য ফের গোলামির জিঞ্জির ফিরে আসবে। অতীতে যারা বাংলাদেশকে সম্মান দিতে পারে নাই তাদের ভোট চাওয়া অধিকার নাই।

বরিশাল অঞ্চলের নদী ভাঙনসহ সকল দুর্দশা দূর করতে জামায়াত অগ্রণী ভূমিকা রাখবে বলেও জানান তিনি।