ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি পালায়; কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কাউকে আর পালাতে হবে না। সবাই বুক উঁচু করে হাঁটতে পারবে।
ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে রোববার হাত পাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, ইসলামী ভোটের বাক্স রক্ষার দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের, জামায়াতের নয়। তারা শরীয়া আইন থেকে সরে গিয়ে প্রমাণ করেছে তারা ইসলামী হুকুমত অনুযায়ী দেশ চালাবে না এবং জামায়াত বিএনপি যারাই ক্ষমতায় আসুক না কেন তারা কেউই ইসলাম অনুসরণ করবে না।
হাত পাখায় ভোট দিলে দুনিয়া এবং আখরাত উভয় জগতেই শান্তি আসবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় চরমোনাই পীর ভোলা–১ আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান, ভোলা– ৩ আসনে মোসলেহ উদ্দিন ও চরফ্যাশনে প্রফেসর কামাল উদ্দিনকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান।