ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের অভিযোগে আজ সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
গতকাল রোববার ওই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।