গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির

সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

মিরপুরে এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। ইফতারে অংশ নেন দলের আমির ডা. শফিকুর রহমান।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা আমরা মানব না, কোনো অবস্থাতেই মানব না। আমাদের অঙ্গীকার ছিল—স্বাধীন বিচারব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুটোকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক। জনগণ গণমাধ্যমের মেসেজ কীভাবে নেবে, এটা জনগণের ব্যাপার। কিন্তু এখানে হস্তক্ষেপ করবেন, আমার পছন্দের কথা লেখেননি বলে এখানে চাকরি নাই—এটা গুরুতর অন্যায়। এটা কেউ করবেন না।’

সরকারকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলামকে সম্মান করে চলার আহ্বান জানান আমির। দলীয় কারণে কারও ওপর যেন জুলুম না হয়, সেদিকেও সরকারকে নজর রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে দেশ চালাবে।

জামায়াত কোনোভাবেই স্বাধীন সাংবাদিকতার ওপর কোনো হুমকি মেনে নেবে না বলেও জানান তিনি।