বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সকাল ৮টায় রাজধানীর মিরপুরে মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়বেন। বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সালাত আদায় শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
অপরদিকে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ পড়বেন। বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজের সম্ভাব্য সময় সকাল সাড়ে ৭টা।