বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রিফাত রশিদসহ ৩ জনের বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম ব্যববহার করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।

প্লাটফর্মের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেন সিনথিয়া জাহিন আয়েশা।   

সংগঠনটির এই মুখপাত্র বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো নিদিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, সাধারণ জনগনের সংগঠন। এই সংগঠনকে ব্যবহার করে রাষ্ট্রের অর্থ নিজেদের মত ব্যবহারের কোনো সুযোগ নেই।’ 

এ বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাষ্টীয়ভাবে বরাদ্দকৃত অর্থ ব্যবহারের বিষয়ে অডিট ও অনিয়মের বিপরীতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন।