শাহবাগ থানায় ছাত্রদল-শিবির উত্তেজনা

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ পরিস্থিতি তৈরি হয়।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেয়। পরে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে ঢুকে পড়েন। এরপর ছাত্রদল কর্মীরা থানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শাহবাগ এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।