শেখ হাসিনার দেখানো পথেই ‘আমার দেশ’ পত্রিকা: রাশেদের অভিযোগ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথকেই ‘আমার দেশ’ পত্রিকা অনুসরণ করল বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। 

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে বলার কারণে মাহমুদুর রহমান ভাইয়ের মজলুম ‘আমার দেশ’ পত্রিকা আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছে! এই পত্রিকাকে সত্যিই আমি আমার পত্রিকা মনে করতাম। কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা গোষ্ঠীর পত্রিকা হয়ে গেছে, আর আমাদের পত্রিকা নাই! শেখ হাসিনা রেজিমে বিভিন্ন পত্রিকায় মাহমুদুর রহমান ভাইয়ের উপরেও ঠিক এভাবেই নিষেধাজ্ঞা জারি ছিলো। মজলুম হলেও ঠিক শেখ হাসিনার দেখানো পথকেই অনুসরণ করলো ‘আমার দেশ’ পত্রিকা!’’

রাশেদ খানের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে নেওয়াতিনি লেখেন, ‘‘আমার আরেকটা বড় অপরাধ ছিলো, মাহমুদ ভাইয়ের ‘আমার দেশ’ প্রত্রিকার জন্য আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ী থেকে স্পন্সর নেওয়া হয়, এই বিষয়টি জানার পরে, আমি এটা নিয়ে সরাসরি আমি মাহমুদ ভাইকে বলেছিলাম। বলার কারণ হলো একজন আওয়ামী আধিপত্যবাদবিরোধী মজলুম মানুষ তার পত্রিকা চালানোর জন্য আওয়ামী ব্যবসায়ী থেকে স্পন্সর নেবে, এটা আমার মানতে কষ্ট হচ্ছিলো!’’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে, আমি মাহমুদুর রহমান ভাইকে সবসময় সাচ্চা দেশপ্রেমিক হিসেবেই জানতাম। কিন্তু তার মজলুম প্রত্রিকা এভাবে একপেশে হয়ে যাবে ও পত্রিকাতে আমার লেখা প্রকাশে নিষেধাজ্ঞা জারি হবে, এটা আমার কল্পনায় ছিলো না! সত্যিই দুঃখ লাগে মাহমুদুর রহমান ভাই ও তার ‘আমার দেশ’ পত্রিকার জন্য। এটি বাংলাদেশের সেরা পত্রিকা হওয়ার সুযোগ ছিলো। কিন্তু...’’