ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট দেওয়া হয়েছে: সারোয়ার তুষার

সরকারের এবারের বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ বাজেটের আকার বড় হলেও, শ্রমিকদের জন্য নয় বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার বিকেলে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত বাজেট নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

সারোয়ার তুষার বলেন, ‘এবারের বাজেটে যার আয় যত কম তার কর তত বেশি।’ 

এসময় শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার বর্তমান অবস্থার সমালোচনা করেন উপস্থিত বক্তরা। বাজেটে শ্রমিকদের কথা ভেবে করা হয়নি বলে অভিযোগ করেন তারা। 

শ্রমিকদের কল্যাণে ৯ দফা দাবি তুলে ধরে জাতীয় শ্রমিক শক্তি। শ্রমিকদের বাস্তবিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের দাবি জানায় সংগঠনটি। 

এ সময় এই বাজেট দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। তারা অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যয় সংকোচন না করে জনগণের ব্যয় সংকোচন করাচ্ছে।