আরও একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির

আরও একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

জামায়াত আমির বলেন, এই বিপ্লব কোনও দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় কিংবা কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়। বরং পৃথিবীর বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে আগামীর বিপ্লব। 

দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। কোনো আধিপত্যবাদের কাছে মাথানত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য আগামীর বিপ্লব।’