শিক্ষাখাতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীনতার কারণে বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত বলে ও উল্লেখ করেন তিনি।
আজ শনিবার রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঘুষের বিনিময়ে স্কুল-শিক্ষক নিয়োগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না।
এ সময় মনিপুর হাইস্কুলকে আরো সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন রুহুল কবির রিজভী।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের মতোই স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়েছে। শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই, শিক্ষক হিসেবেই নিজেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।