দলের সর্বোচ্চ নেতাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সারাদেশে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাত আটটায় দলের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।