পালিয়ে যাব না বলে যে যায়, সে আসি আসি বলেও আসবে না: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতা-কর্মীদেরকে বের করবে, আর তারা গণপিটুনি খাবে।’

গতকাল সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত আব্দুল্লা বলেন, একটি বৃহৎ দাবীদারী দল ট্রাঙ্ক, গোলাবারুদ, পার্শ্ববর্তী বিদেশী শক্তি, টাকা পয়সা কোনো কিছুই তাদেরকে ঠেকায়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রামলীগে পরিণত হয়েছে।

এ সময় তরুণ প্রজন্মের বাস উপযোগী বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানান তিনি।