স্থানীয় নেতা–কর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচনে প্রার্থী: রুহুল কবির রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতা–কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে দলের নেতা–কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের সঙ্গে প্রার্থীদের সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা এবং দলীয় নেতা–কর্মীদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হবে।

তিনি বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকজনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। নানা ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন,দলের নামে কোন বিশৃঙ্খলা সরকার মেনে নেবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের মাঝে জনপ্রিয়তা পেয়েছে দাবি করে তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।