আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নরপিচাশ: সারজিস আলম 

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এনসিপি কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, ‘৬ মাস যেতে না যেতেই মানুষ কিন্তু বিএনপিকে নিয়ে অন্য কিছু চিন্তা করতে শুরু করেছে। আমরা সেই তুলনা এখনি করতে চাই না। আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না।’ 

সারজিস আলম আরও বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডক ঘটিয়েছে। আওয়ামী লীগ ২৪ এর গণঅভ্যুত্থানে ১৪ শোরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটা গণহত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী। আওয়ামী লীগ হচ্ছে খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। আগামীতেও করতে চাই না।’ 

এনসিপি কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা রাজনৈতিক কর্মশালায় দলটির নেতা সরোয়ার তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।