এখনই হয়তো সরকারের গুমের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, ‘এই মুহূর্তে হয়তো সরকারের গুমের কোনো পরিকল্পনা নেই। তবে যখন সরকারের আমলনামা জনগণের সামনে আসতে থাকবে, তখন পরিস্থিতি এতটা নমনীয় থাকবে না।’
মীর আহমাদ বিন কাসেম আরমান রাষ্ট্রীয় গুমের শিকার ও ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য। তাকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।