বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে হওয়া মিছিলে সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। 
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের কথা তুলে ধরেন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের আশপাশের এলাকা।