৬ মাস না পেরোতেই লংমার্চ, বিরোধীদলের কর্মসূচি অনুচিত: চিফ হুইপ

দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নে সময় না দিয়ে ৬ মাস পার না হতেই বিরোধীদলের লংমার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

আজ শনিবার সকালে সংসদের এমপি হোস্টেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তবে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিলেও বিএনপি পাল্টা কোনো কর্মসূচি না দেওয়ার কথাও জানান চিফ হুইপ।

তিনি জানান, দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে চলতি সপ্তাহেই সংসদ অধিবেশনেই বিস্তারিত আলোচনা হবে।