জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বই মেলা উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ২৫ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে আজকে দেশের মানুষ বিদ্যুৎ সমস্যায় ভুগছে।

তিনি আরও বলেন, এখন দেশে যা হচ্ছে তা উদ্বেগের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হচ্ছে, সকলের অইক্যবদ্ধ প্রচেষ্টা এসব বন্ধ করতে হবে। বাকস্বাধীনতার নামে অশ্লীলতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।