থানায় বসে ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা

দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসির কক্ষে গিয়ে তিনি ক্ষোভ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় থানার কক্ষে রুমিন ফারহানা বলছেন, তিনি একাধিকবার ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন। বিজয়নগর ও আশুগঞ্জে তাকে নিরাপত্তা দেওয়া হলেও সরাইলে তা পাননি। 

রুমিন ফারহানার দাবি, নির্বাচিত সংসদ সদস্য নিরাপত্তা চাইলে স্থানীয় পর্যায়ে তা দেওয়ার বিধান রয়েছে। 

এসময় ওসির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, মাটি কাটা ও বালু ব্যবসা থেকে অর্থ নেওয়া এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার অভিযোগ তোলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি।