বিএনপি সরকারের বিরুদ্ধে সব গুজব পরিকল্পিত: রিজভী 

বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সব গুজব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে সব গুজব পাতানো ও পরিকল্পিত। এগুলোর করে সরকারের ঊর্ধ্বমুখী কাজ থামাতে পারবে না কেউ।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ শক্তি কোনো কাজের মধ্যে দিয়ে উৎসাহিত হয় এমন কর্মকাণ্ড থেকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে বিরত থাকার আহ্বান জানাই।

বিএনপির এই নেতা আরও বলেন, যুবদল শেখ হাসিনার সকল দমন নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামের চালিয়েছে, যুবদল যুব সম্প্রদায়ের হয়ে আরও বেশি কাজ করবে বলে আশা করি।