বিরোধী দলের লংমার্চে জনগণের সমর্থন নেই: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধী দলের লংমার্চে যে জনগণের সমর্থন নেই, ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ই তা প্রমাণ করেছে।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সামনের স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি প্রার্থীরা জিতলে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করবে জামায়াত। পুরাতন এই ফর্মুলা জনগণ মেনে নেবে না।

এদিকে লংমার্চের পরিবর্তে বিরোধী দলকে দেশের জঞ্জাল পরিষ্কার করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এ সময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।

অন্যদিকে উদ্ধার করা ফুটপাত নতুন করে দখল করতে অনেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের ফুটপাত-সড়ক কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া হবে না।