ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টোকিওর একটি হোটেলে এ আলোচনা সভা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, ‘ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্য দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী সেই সিপাহিগণকে এবং ঐক্যবদদ্ধ সকল মানুষকে যারা ভূমিকা রেখেছিল।’
বক্তারা বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব।
তারা আরও বলেন, আমরা যারা প্রবাসে বসবাস করি, আমাদেরও দেশের প্রতি দায়িত্ব রয়েছে। জাপান বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে নাগরিক মতবিনিময় সভার সেই অনুষ্ঠানের প্রসংশা করেছিলেন বলেও জানান বিএনপি নেতারা। তাদের অভিযোগ, জাপানের কিছু দুষ্কৃতিকারী খারাপ মানুষ পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে, সেই অনুষ্ঠানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিবিন্নভাবে অপপ্রচারের চেষ্টা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছে।