রুহুল কবির রিজভীর সঙ্গে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়কের নেতৃত্বে নবগঠিত কমিটির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।